হাজীগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:৫১ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার বাকিলা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন দিনমজুর ও ভ্যানরিকশাচালক। 

এর আগে, ২৩ জুলাইয়ের এ ঘটনায় শনিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন বেলা আনুমানিক ৩টার দিকে শিশুটি সহপাঠীর সাথে খেলার উদ্দেশ্যে স্থানীয় বিদ্যালয়ের মাঠের দিকে যাচ্ছিল। এসময় ওই ব্যক্তি শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যান এবং অপর শিশুটিকে স্কুল মাঠে যেতে বলে ঘরের দরজা বন্ধ করে দেন।

এসময় অপর শিশুটি মাঠে না গিয়ে ঘরের বাইরে অপেক্ষা করছিল। এরপর ঘরের ভিতরে থাকা শিশুটি চিৎকার দিলে বাইরে থাকা শিশুটি ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। পরে সে নিজের বাসায় গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

এ ঘটনার ১০-১৫ দিন আগেও ওই ব্যক্তি ওই একই শিশুকে ঘরের ভিতর ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, শিশুটির মায়ের অভিযোগের পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর