ঘুমন্ত গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম

ঝিনাইদহে ঘুমন্ত এক গৃহবধূকে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

রোববার দিবাগত রাতে জেলার শৈলকুপা উপজেলার এক নম্বর ত্রিবেনী ইউনিয়নের পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নাজমা খাতুন (৪০)। তিনি ওই গ্রামের ইজাহার শেখের মেয়ে। পলাতক স্বামীর নাম রইচ মণ্ডল। তার বাড়ি চর ত্রিবেনী গ্রামে।

নিহতের স্বজনেরা জানান, রইচ গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনা জানাজানি হলে তাদের কলহ দেখা দেয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে নাজমা ও রইচ পদমদি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তাদের দাবি, ঘুমের মধ্যে নাজমাকে হত্যা করে পালিয়ে যায় রইচ। ভোর মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: খুলনায় চার নারী ফুটবলারকে মারধর

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসি

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর