স্পেনকে ৪-০ গোলে হারাল জাপান

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম

নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনকে ৪-০ গোলে হারাল জাপান নারী ফুটবল দল। রোববার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে গ্রুপ ম্যাচে এই জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ২০১১ সালের চ্যাম্পিয়ন জাপান। ফলে, নকআউট পর্বে নরওয়েকে প্রতিপক্ষ হিসেবে পেল এশিয়ার এই পাওয়ার হাউজ।

খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল ব্লু সামুরাইরা। বিজয়ী দলের হয়ে দুই গোল করেছেন হিনাতা মিয়াজাওয়া। এছাড়া রিকো উয়েকি একটি এবং শেষ দিকে মিনা তানাকা আরও একটি গোল করলে দুর্দান্ত জয় নিশ্চিত হয় জাপানের।

স্পেনের বিপক্ষে পঞ্চম প্রচেষ্টায় প্রথম এই জয়ের মধ্য দিয়ে এবারের আসরের শিরোপা দাবীদার হিসেবে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বিশ্ব র‌্যাংকিংয়ের ১১তম অবস্থানে থাকা জাপানী নারী ফুটবল দল। এই নিয়ে মোট ১১টি গোল দিয়ে গ্রুপ পর্ব শেষ করল জাপান।

আরও পড়ুন: দুর্দান্ত সূচনার পর ফ্রান্সের কাছে ধরাশায়ী ব্রাজিল

একই সঙ্গে জাপান চলতি আসরের চার দলের একটি যারা এখনো পর্যন্ত কোন গোল হজম করেনি।


একাত্তর/আরএ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর