ভারতে ক্রেন দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাইরে নির্মাণাধীন একটি এক্সপ্রেসওয়ের ওপর ক্রেন ভেঙে পড়লে অন্তত ১৭ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনআরডিএফ) এ কথা জানিয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস।

এনআরডিএফ জানায়, মহারাষ্ট্র রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ করার সময়ে কিছু ধ্বংসাবশেষসহ ক্রেনটি একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে প্রাণ হারায়।

নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। এদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মুম্বাইয়ের সাথে নাগপুর শহরের সংযোগকারী সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম ব্যয়বহুল সড়ক অবকাঠামো।

মহারাষ্ট্র রাজ্যে বেশকিছু অবকাঠামো প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি এ ঘটনায় ব্যথিত হয়েছেন উল্লেখ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেন।

আরও পড়ুন: মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ড্রোন হামলা

সাম্প্রতিক সময়ে ভারতে বৃহৎ অবকাঠামো প্রকল্পে দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। 


একাত্তর/জো

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর