গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের নিয়ে যা বললেন অভিভাবকরা

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০:১০ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশে প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কোনো ধরণের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন তাদের অভিভাবকরা। 

মঙ্গলবার দুপুরে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তারা।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের গ্রেপ্তার ও মামলা সাজানো নাটক। তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা সহিংসতা, বিশৃঙ্খলা ও রাষ্ট্রদোহীতার অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও অভিযোগ করেন অভিভাবকরা।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর নাম করে ‘রাষ্ট্রবিরোধী’ সভা করার অভিযোগে বুয়েটের ২৪ জনসহ ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাহিরপুর উপজেলার পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা হাওরে বেড়ানোর অসিলায় এখানে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছেন। জননিরাপত্তা বিঘ্নিত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাঁদের। 

অভিভাবকদের বলেন, আটকের ২৪ ঘণ্টা পেরিয়ে যাবার পরও শিক্ষার্থীদের নামে দেয়া মামলায় যেসব আলামত দেখানো হয়েছে সেসব সবই সাজানো। 

গ্রেপ্তার হওয়া ছাত্রদের ভবিষ্যৎ বিবেচনা করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। 


একাত্তর/আরবি

সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর