ক্রোয়েশিয়ার বন্দর দিয়ে শস্য রপ্তানি করবে ইউক্রেন

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৪:১১ পিএম

ক্রোয়েশিয়ার সঙ্গে দেশটির বন্দর ব্যবহার করে শস্য রপ্তানির একটি চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন। ক্রোয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলেবা জানান, ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য ক্রোয়েশিয়ান বন্দর ব্যবহারে সম্মত হয়েছে কিয়েভ এবং জাগ্রেব। দুই দেশই দানিয়ুব এবং অ্যাড্রিয়াটিক সাগরে ক্রোয়েশিয়ান বন্দর ব্যবহারের সম্ভাবনার বিষয়ে একমত হয়েছে। খবর: রয়টার্স।

রাশিয়া কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আর বৃদ্ধি করেনি। মস্কো জানায়, তাদের দেওয়া শর্ত পূরণ হলেই চুক্তিতে ফিরবে তারা। তবে চুক্তিটি ভেস্তে যাওয়ায় যুদ্ধের মধ্যে নিরাপদে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি থমকে যায়।

কুলেবা বলেন, এখন তারা এই বন্দরগুলোতে কার্যকর রুট স্থাপনে কাজ করবে। তারা এ সুযোগের সর্বোচ্চ ব্যবহার করবেন। বিশ্বের খাদ্য নিরাপত্তায় এটি একটি বাস্তব এবং কার্যকর পদক্ষেপ। তিনি ক্রোয়েশিয়ার গঠনমূলক সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

বর্তমানে স্থলপথে শস্য রপ্তানি করতে ইউরোপীয় ইউনিয়নের ওপর নির্ভরশীল ইউক্রেন। দানিয়ুব নদী হয়েও অল্প পরিমাণে রপ্তানি হয়। চলতি মাসের শুরুর দিকে এ রুটে অবস্থিত অবকাঠামোতে হামলা চালিয়েছিল রাশিয়া।

আরও পড়ুন: তুরস্কে সুইডেন দূতাবাসে সশস্ত্র হামলা

যদিও ক্রোয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী গর্ডন গ্রিলিক রাদমানের সঙ্গে আলোচনার মূল বিষয় অস্ত্র ছিল বলে জানিয়েছেন দিমিত্রো কুলেবা।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর