রোমানিয়ার পাশে ইউক্রেনের শস্য গুদামে ড্রোন হামলা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম

ন্যাটোভুক্ত রাষ্ট্র রোমানিয়ার সীমান্ত থেকে অল্প দূরে ইউক্রেনের একটি শস্য গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার দানিউব নদীর তীরে ইজমাইলের বন্দর স্থাপনায় ওই হামলা চালানো হয়। 

ড্রোন হামলায় একটি শস্য গুদাম, বন্দরের একটি ভবন এবং শস্য বহনের একটি লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস তার দেশের সীমান্তের কাছাকাছি রাশিয়ার ক্রমাগত হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। 

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ান ড্রোনগুলি দানিউব নদীর দিকে আঘাত হেনেছে। যেখানে ইউক্রেনের দুটি বন্দর রয়েছে, ইজমেল এবং রেনি। ওডেসার আঞ্চলিক নেতা ওলেহ কিপার জানায়, জরুরি পরিষেবাগুলি রাশিয়ান হামলার জায়গায় কাজ করছে। এতে কোনও হতাহতের খবর নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আঞ্চলিক প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যা ইঙ্গিত করে বেশ কয়েকটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত সপ্তাহে রেনির শস্য গুদামগুলোতে, দানিউব নদীর পাশে এবং রোমানিয়ান সীমান্তের কাছে রাশিয়া ড্রোন হামলা করেছিলো। রোমানিয়ার প্রেসিডেন্ট ইওহানিস বুধবার বলেন, রোমানিয়ার এত কাছাকাছি হামলাগুলি ছিল যুদ্ধাপরাধ। 

রাশিয়া এর আগে ওডেসা এবং চোরনোমর্স্কের কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে আক্রমণ করেছিল। কর্তৃপক্ষর তথ্য অনুযায়ী সেখানে ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছিলো।

জুলাইয়ে শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর রাশিয়া ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর অভিমুখে যে কোনও জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলার হুমকি দেয়।

ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম এবং ভুট্টা রপ্তানিকারক দেশ। বেশিরভাগ চালান দেশের কৃষ্ণ সাগরের বন্দর থেকে চলে আসছে।

আরও পড়ুন : ক্রোয়েশিয়ার বন্দর দিয়ে শস্য রপ্তানি করবে ইউক্রেন

এখন যেহেতু ইউক্রেন তার প্রধান কৃষ্ণ সাগর বন্দরগুলি ব্যবহার করতে করতে পারছেনা, তাই দানিউব বন্দরগুলি ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


একাত্তর/পিএজে

যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
রাশিয়ার ভেতরে চলতি বছরের সবচেয়ে বড় ও বিধ্বংসী আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সরকারি বার্তা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর