আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০:৪২ এএম

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের ষড়যন্ত্রের মামলায় আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মামলাকে ‘রাজনৈতিক প্রতিপক্ষের নিপীড়ন’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসির একটি আদালতে হাজিরা দিতে উপস্থিত হন ট্রাম্প। একজন ফৌজদারি আসামি হিসেবে গত চার মাসে এ নিয়ে তিনবার আদালতের কাঠগড়ায় উপস্থিত হলেন তিনি। 

ট্রাম্পের বিরুদ্ধে করা সর্বশেষ এই মামলায় তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে- যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা করার ষড়যন্ত্র, অফিসিয়াল কার্যক্রমে বাধা দেয়ার ষড়যন্ত্র, অফিসিয়াল কার্যক্রমে বাধা ও নাগরিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।

ম্যাজিস্ট্রেট বিচারক মক্সিলা উপাধ্যায় সাবেক এই প্রেসিডেন্টকে মামলার তথ্য প্রকাশ না করতে আদেশ দিয়েছেন। এই আদেশ মানতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, মুক্তির শর্ত প্রত্যাহার এবং আদালত অবমাননার অভিযোগ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

প্রসিকিউটররা শুনানিতে বলেন, মামলাটির দ্রুত বিচার হওয়াই ভালো হবে। 

তবে ট্রাম্পের অ্যাটর্নি জন লরো বলেছেন, তাদের প্রস্তুতির জন্য আরও সময় লাগবে। তিনি বলেন, প্রসিকিউশনের টাইমলাইন ‘কিছুটা অযৌক্তিক’ ছিল কারণ তদন্তে তিন বছর সময় লেগেছিল।

মঙ্গলবার একটি অভিযোগপত্রে যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, তাতে ‘অসততা, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ফেডারেল সরকারের কার্যকারিতা নষ্ট, বাধা এবং পরাজিত করার ষড়যন্ত্র’ অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে ২০২০ সালের নির্বাচনে হেরে যান, কিন্তু হার তিনি স্বীকার করতে অস্বীকার করেন এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে ফলকে চ্যালেঞ্জ করেন।

তিনি বর্তমানে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন। এ নির্বাচনে আবারও তিনি জো বাইডেনের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর