চীনের কাছে তথ্য বিক্রির অভিযোগে দুই মার্কিন নাবিক গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৫:২২ পিএম

চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য বিক্রির অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।  

কর্তৃপক্ষের অভিযোগ, ওই দুই নাবিক বেইজিংয়ের কাছে গোপন সামরিক তথ্য বিক্রি করেছে। এসব তথ্যের মধ্যে যুদ্ধজাহাজ, অস্ত্র ব্যবস্থার ম্যানুয়েল, রাডার সিস্টেমের ব্লু-প্রিন্ট এবং একটি বিশাল মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার বিভাগ বলেছে, নাবিক জিনচাও ওয়েই, যিনি সান দিয়েগোতে ইউএসএস এসেক্সের একটি জাহাজে কাজ করেছিলেন। জাহাজ এবং তাদের সিস্টেমের পরিচালনার বিশদ বিবরণসহ কয়েক ডজন নথি, ছবি এবং ভিডিও তিনি চীনের কাছে হস্তান্তর করেছিলেন। এর মধ্যে প্রযুক্তিগত এবং যান্ত্রিক ম্যানুয়ালগুলো অন্তর্ভুক্ত ছিল। 

২২ বছর বয়সী ওয়েইকে এসব তথ্যের জন্য হাজার হাজার ডলার প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাভোগ করতে হবে তাকে।

আলাদা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেটি অফিসার ওয়েনহেং ঝাও (২৬) লস অ্যাঞ্জেলেসের উত্তরে নৌ ঘাটি ভেনচুরা কাউন্টিতে তার পার্চ থেকে প্রায় দুই বছর ধরে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছিলেন।

ঝাওকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৃহৎ আকারের মার্কিন সামরিক মহড়া সম্পর্কে তথ্যের জন্য চীনা গোয়েন্দারা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার দিয়েছে বলে অভিযোগ রয়েছে। 

তিনি দক্ষিণ জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের বৈদ্যুতিক চিত্র এবং ব্লু-প্রিন্ট হস্তান্তর করেছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ প্রমাণিত হলে ঝাও-এর ২০ বছর কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা বাড়ছে রমনা-মতিঝিলে

এফবিআই-এর কাউন্টার ইন্টেলিজেন্স ডিভিশনের সুজান টার্নার বলেছেন, ওই দুই নাবিক আমাদের গণতন্ত্রকে দুর্বল করার জন্য চীনের কাছে তথ্য পাঠিয়েছে।  

তার মতে, এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। 


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর