কুমিল্লায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ কাউছার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া দেয়াসহ মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

শনিবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২-এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।

গ্রেপ্তারকৃত কাউছার হোসেন সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

মুনিরুল আলম জানান, শুক্রবার রাতে অবৈধ মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সালমানপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সন্ত্রাসী কাউছার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: বিএনপি আবারও সহিংসতা শুরু করছে: কাদের

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া দিতেন। অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। 


একাত্তর/আরবিএস 

দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
কুমিল্লায় শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর