শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৭:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বোগলাউড়ি ঘাট এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকজন।

নিহত শিশু আরিয়ান (৮) উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, দুপুর একটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বোগলাউড়ি ঘাটে নদীতে গোসলে করতে যায় আরিয়ান। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এসময় নদীতে তল্লাশি চালিয়ে আরিয়ানের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকজন।

আরও পড়ুন: পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক দিন নিখোঁজ থাকার পর এক গৃহশিক্ষকের বস্তাবন্দী মরদেহ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পৌর এলাকার...
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজের আট দিন পর এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে গোপনে মরদেহটি দাফন করতে গেলে খবর পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর