অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি গুলিতে নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম

অধিকৃত পশ্চিম তীরে রামাল্লায় ও তুলকার্মে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার সকালে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক ঘোষণায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার পূর্ব দিকে বুরকা গ্রামে এক বসতি স্থাপনকারীর গুলিতে কুসাই জামাল মাতান নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ইসরায়েলি সেনাদের গুলিতে মাহমুদ আবু সান (১৮) নামে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হন। এ সংক্রান্ত এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তুলকার্মে দখলদার বাহিনীর গুলিতে আবু সান নিহত হন। তার শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হয়।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেনাসদস্যদের টহলের সময় সন্দেহভাজন ব্যক্তিরা বোমার বিস্ফোরণ ঘটায় ও সৈন্যদের লক্ষ্য করে পাথর ছুড়লে জবাবে ইসরায়েলের সেনাসদস্যরা গুলি ছোড়ে।

আরও পড়ুন: নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ সৌদির

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, দখলদার (ইসরায়েল) বাহিনীর সেনারা একেবারে কাছ থেকে আবু সানের মাথায় গুলি করে।


একাত্তর/জো

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
আবারও বন্দুকধারীর হামলা থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের’ নৈশভোজ চলার সময় বন্দুক হামলার ঘটনায়...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
ভারতের মহারাষ্ট্রের নান্দেড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে জাতপাতের ভেদাভেদের কারণে এক ২০ বছর বয়সি যুবককে পিটিয়ে, গুলি করে এবং পাথর দিয়ে মাথা থ্যাঁতলে হত্যা করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর