ফিলিপিনো জাহাজে জলকামানে পানি নিক্ষেপ, চীনা রাষ্ট্রদূতকে তলব

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৫:৪৬ পিএম

ফিলিপাইনের একটি জাহাজে জলকামান ব্যবহার করে পানি ছুড়েছে চীনা জাহাজ। এমনটাই অভিযোগ করেছে ফিলিপাইনের কোস্টগার্ড। এছাড়া বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে তাদের জাহাজ চলাচলে বাধা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। খবর: এএফপি ও বিবিসি।

এ ঘটনায় সোমবার চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস।

সোমবার মার্কোস সাংবাদিকদের বলেন, ‘আমাদের পররাষ্ট্র সচিব আজ রাষ্ট্রদূত হুয়াংকে তলব করেছেন এবং সেখানে যা ঘটেছে তার ভিডিও এবং ছবিসহ তাকে একটি মৌখিক বার্তা দিয়েছেন। এ ব্যাপারে আমরা এখন তাদের উত্তরের অপেক্ষায় রয়েছি।’

ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, জলকামান ছোড়ার ঘটনাটি ঘটে গত শনিবার। এদিন ফিলিপাইনের কয়েকটি নৌকা বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জে যাচ্ছিল। ওই দ্বীপে অবস্থানরত ফিলিপিনো সৈন্যদের জন্য পাঠানো রসদ ছিল নৌকাগুলোতে। ওই নৌকাগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তাদের জাহাজ। তখনই জলকামান দিয়ে পানি ছোড়ার এ ঘটনা ঘটে।

চীনের এ আচরণকে ‘বাড়াবাড়ি এবং অবৈধ’ হিসেবে অভিযোগ করেছে ফিলিপিনো কোস্টগার্ড। তারা দাবি করেছে, এ ঘটনায় চীন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এদিকে, ফিলিপাইনের কোস্টগার্ডের জাহাজে জলকামান ছোড়াকে ‘বিপজ্জনক কাজ’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি এ ঘটনার জন্য চীনের ‘সামুদ্রিক মিলিশিয়াকে’ দায়ী করেছে।

আরও পড়ুন: সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

বিশাল দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই এবং তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। চীন দাবি করে, পুরো দক্ষিণ চীন সাগরই তাদের অংশ। এ সাগরের মধ্যেই রয়েছে স্পার্টলি দ্বীপপুঞ্জ, যার কিছু অংশকে নিজেদের দাবি করে ফিলিপাইন ও অন্যান্য দেশ।


একাত্তর/জো

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর