চলতি মাসে ইউটিউবে আসছে সৈয়দ সাহিলের ‘মুক্তি’

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম

প্যারিস প্রবাসী তরুণ নির্মাতা সৈয়দ সাহিলের নতুন মিউজিক্যাল স্টোরি ‘মুক্তি’ চলতি মাসে ইউটিউবে আসছে। ইতিমধ্যে প্যারিসের বিভিন্ন লোকেশন শেষ হয়েছে এর দৃশ্যায়ন। 

‘বাস্তব নরকে শোষিত মানুষের ঘুমন্ত বিবেকের জেগে ওঠা’র উপাখ্যান নিয়ে তৈরি গানটির কথা সাহিলের। সুর করেছেন এ কে মিশু এবং সঙ্গীতায়োজন করেছেন নাসিফ হোসেন নিপু। গানটিতে কণ্ঠ দিয়েছেন নিক্সন রিজভী।

এতে অভিনয় করেছেন ফরাসী অভিনেতা জন লুক জাকোয়া। তার সঙ্গে রয়েছেন ফাহাদ পারভেজ, পূজা দাস, মাসুদ আল আজাদ, ইমতিয়াজ রনি।

image


এ ব্যাপারে সৈয়দ সাহিল বলেন, অনেকে এটাকে গান ভিডিও বললেও আমি এটাকে মিউজিক্যাল স্টোরিই বলবো। গানের মধ্য দিয়ে আমি একটি গল্প দেখাতে চেয়েছি, এখানে যেটা অনেকেই নিজেদের সঙ্গে মেলাতে পারবেন। প্যারিসের বিভিন্ন লোকেশনে আমরা এটার শুটিং করেছি। খুবই চমৎকার একটা অভিজ্ঞতা। নিয়মিত ধারার কিছুটা বাইরে গিয়েই এই কাজটি করেছি। ভিন্ন প্রেক্ষাপটে নির্মিত এই কাজটি দর্শকদের অন্যরকম বিনোদন দেবে বলে আশা রাখি।

প্রযোজক শফিক আহমেদের বিশ্বাস, গানটির সঙ্গে সংশ্লিষ্ট সব কলাকুশলীর প্রচেষ্টা শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। 

এর আগে সাহিল নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘পথযাত্রী’। এছাড়াও নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘুমন্ত বিবেক’।


একাত্তর/এসি

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর