ইতালিতে অভিবাসীদের জাহাজ ডুবে ৪১ জন নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৩:৩৭ পিএম

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি জাহাজডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জীবিতরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি জাহাজে ছিলেন এবং সেটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়। ওই চারজন মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। 

তারা আরও জানান, জাহাজটিতে তিন শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। জাহাজটি গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে ডুবে যায়। তাদেরকে একটি কার্গো জাহাজে করে উদ্ধারের পর ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে স্থানান্তর করা হয়। 

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছর এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর শহর স্ফ্যাক্স, নিরাপত্তা ও উন্নত জীবনের খোঁজে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

ইতালির কোস্টগার্ড রোববার ল্যাম্পেডুসা এলাকায় দুটি জাহাজডুবির খবর দিয়েছে, তবে এই জাহাজটি তাদের মধ্যে একটি কিনা তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: আমাজন উজাড় রোধে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ আট দেশ

সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার লোককে উদ্ধার করেছে।

তিউনিসিয়ায় সাম্প্রতিক সময়ে কালো আফ্রিকানদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ বেড়ে গেছে, যার ফলে তাদের দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাও বেড়েছে। 


একাত্তর/এসজে

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর