ইনস্টাগ্রাম থেকে আয়ের খবর সত্য নয়: কোহলি

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে প্রায় ১২ টাকা আয় করেন বলে শুক্রবার হপার এইচকিউ সাময়িকী এক প্রতিবেদনে দাবি করে। এই খবর মুহূর্তেই নেট দুনিয়াতে ভাইরাল হয়। 

সাময়িকীর দেয়া তালিকায় শীর্ষে রয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, তার পরেই রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রিপোর্ট অনুযায়ী, রোনালদোর পোস্ট প্রতি আয় করেন ৩২ লাখ ৩০ হাজার ডলার। আর মেসির আয় ২৫ লাখ ৬০ হাজার ডলার। 

হপার সাময়িকীর এমন প্রতিবেদন নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কোহলি। তিনি এ প্রতিবেদনে দেয়া তথ্য দৃঢ়ভাবে অস্বীকার করে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে লেখেন, আমি জীবনে যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ ও ঋণী, আমার সোশ্যাল মিডিয়া উপার্জন সম্পর্কে যে খবরগুলো ঘুরছে তা সত্য নয়। 

আরও পড়ুন: শার্লটকে উড়িয়ে সেমিতে মেসির মায়ামি

ওই রিপোর্ট অনুসারে, কোহলি একমাত্র ভারতীয় যিনি বিশ্বব্যাপী শীর্ষ-২০ তালিকায় জায়গা করে নিয়েছেন। ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য ১৩ লাখ ৮০ হাজার ডলার আয় করছেন। বর্তমানে এ প্ল্যাটফর্মে তার ২৫ কোটি ৬০ লাখ অনুসারি রয়েছে। 


একাত্তর/আরবিএস  

মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি।
সম্প্রতি দীর্ঘ সময় পর বিদেশ থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বিতর্কের মুখে পড়লেন বিরুস্কা দম্পতি। এক প্রতিবন্ধী এক অনুরাগীর প্রতি বিরাটের উদাসীন...
রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর