যুদ্ধের মধ্যে খুলে দেয়া হলো ওডেসার সৈকত

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৬:৩৭ পিএম

রাশিয়া হামলা শুরুর পর ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ওডেসার বেশ কয়েকটি সৈকত প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাঁতার কাটার জন্য খুলে দেয়া হলো। 

তবে এখনও এসব এলাকায় প্রায়ই রুশ হামলার ঘটনা ঘটছে তাই বিমান হামলার সতর্কতার সময় শহরের এসব সৈকতে গোসল করা নিষিদ্ধ করা হয়েছে। 

কর্তৃপক্ষ জানায়, সমুদ্র সৈকত খোলার সিদ্ধান্তটি শহরের বেসামরিক এবং সামরিক প্রশাসন যৌথভাবে নিয়েছে। সৈকতগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। 

ইউক্রেইনের সবচেয়ে বড় বন্দর এবং নৌঘাঁটি এই ওডেসায় অবস্থিত। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া সেখানে ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে গেছে। 

সমুদ্রের পানিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় শত শত সি-মাইন। স্থানীয়দের নিরাপত্তা এবং সৈকতে মাইন বিস্ফোরণ ঘটার পর ওডেসা উপকূল সাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এখন নগরীর বেসামরিক কর্তৃপক্ষ এবং সামরিক প্রশাসন মিলে যৌথভাবে পুনরায় সৈকত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে টেলিগ্রামে এক পোস্টে জানান ওডেসা গভর্নর ওলেহ কিপার।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে আবারও হামলার চেষ্টা

যুদ্ধের মধ্যেও সমুদ্র সৈকত খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। মেয়র জানিয়েছেন, সৈকতগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর