আবারও দুবাই যাচ্ছেন সাকিব

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম

ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে এবং মাঠের বাইরে সব সময় আলোচিত এক কিংবদন্তী। এই ক্রিকেট অলরাউন্ডার প্রবাসীদের কাছেও আলোচনার এক বিষয়বস্তু। এবার তিনি পুনরায় আলোচনায় উঠে এসেছেন আমিরাত প্রবাসীদের কাছে।

চলতি মার্চে দুবাইয়ের আরব জুয়েলারির বিতর্কের পরও আবারও সাকিব দুবাইয়ে পা রাখতে যাচ্ছেন একটি বিজ্ঞাপনী কাজে।

মার্চের বিতর্ক গায়ে না মেখে সাকিব এড়িয়ে গেছেন স্বভাবসুলভ ভঙ্গিতে। এবার আবারও সেই দুবাইয়ে যাচ্ছেন সাকিব। উদ্দেশ্যটা আবারও এক। আসছে ২০ আগস্ট, বিশ্বখ্যাত দুবাই গোল্ডসূকে এন আর আই জুয়েলারির অফিস উদ্বোধন করতে যাচ্ছেন টাইগার দলের এই মাস্টারপিস।

ক্রিকেটার সাকিব আল হাসান এবং মো. আশরাফুলকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিতে দেখা গেছে।

সাকিব যেখানেই যান, সেখানেই নেশাতুর চোখ খুঁজে নেয় তাকে। গেলো মার্চে যখন গেলেন তখন হাজারও দর্শকদের ভিড়ে বিপত্তিতে পড়েন। তাই এবার নিরাপত্তা ইস্যুতে কোন ছাড় নেই বলছেন সংশ্লিষ্টরা।

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মাটিতে প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠানের হয়ে ক্রিকেট তারকাদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাংলাদেশ মিশনগুলো।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। অনেকেই দেখা যাচ্ছে, দেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা নিয়ে বিভিন্ন দেশে গিয়ে বিনিয়োগ করছে।

আরও পড়ুন: ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

আবারও হয়তো বিতর্ক হবে। সাকিবকে বসিয়ে দেয়া হবে অর্থলোভী কোন এক কদাকার চরিত্রে। তবে তাতে কি! সাকিব তো এমনি।

একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর