নওগাঁয় জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার দুই

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম

নওগাঁয় নাশকতার মামলায় পালিয়ে থাকা জামায়াতের সাবেক আমিরসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলার নিয়ামতপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমির এবং নওগাঁ জেলার সহকারী সেক্রেটারি দায়িত্বে থাকা মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু (৪৫) ও একই উপজেলার চৌরা সমাসপুর আড্ডা এলাকার মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭)। তিনি জামায়াতের সমর্থক।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম জানান, নাশকতার মামলায় তারা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন খবরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন: ডেকে আবার স্থগিত সাঈদীর চিকিৎসা নিয়ে ব্রিফিং

বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/এসি

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর