সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকি, গ্রেপ্তার আরও এক

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোস্তফা জামানকে হত্যার এক হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

বুধবার রাতে সিটিটিসি জানায়, গ্রেপ্তার হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। সাঈদীর চিকিৎসক কর্তৃক দায়ের করা জিডির মূল অভিযুক্ত বৃষ্টি।

এর আগে একই অভিযোগে ঝিনাইদহ থেকে আরও একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাব।

হত্যার হুমকির পাওয়ায় মঙ্গলবার রাতে ধানমন্ডি মডেল সাধারণ ডায়েরি (জিডি) করেন ডা. মোস্তফা জামান।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেলে নেয় কারা কর্তৃপক্ষ। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন মোস্তফা জামান।

অসুস্থ বোধ করলে রোববার জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান একাত্তরে ‘দেইল্লা রাজাকার’ নামে পরিচিত সাঈদী।

সাঈদীকে চিকিৎসা দেয়া হয়নি ফেসবুকে এমন গুজব ছড়িয়ে মোস্তফা জামানকে হুমকি দেয় সাঈদীর অনুসারীরা।

আরও পড়ুন: সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

ফোনে এবং মেসেঞ্জারে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পাবার পর তিনি পুলিশের শরণাপন্ন হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও বিষয়টি জানান তিনি।


একাত্তর/আরএ

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শরীরের প্রতিটি অঙ্গ যেমন অনিবার্য, তেমনি আমাদের দেশের সকল নৃ-তাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণেই এই মাতৃভূমি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর