নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

নিহত শিশু মো. আরিয়ান হোসেন সায়মন (৭) তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের উত্তরপাড়া মাস্টারবাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে ও স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারির ছাত্র ছিলো।

পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত সায়মন গত বুধবার বিকালে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, সকালে বালুর মাঠে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকি থেকে নিখোঁজ গৃহবধুর মরদেহ উদ্ধার

কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও মাঠে নেমেছেন বলেও জানান ওসি।


একাত্তর/জো

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর