সেপটিক ট্যাংকি থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ১৪ দিন পর বাড়ির সেপটিক ট্যাংকি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল তিনটার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু মিনু বেগম (২৭) ওই গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী।

নিহত মিনুর মা সোনাই বেগম অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যাকাণ্ডের পর মরদেহ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রেখেছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, তার মেয়ে মিনুর সাথে চাচাতো ভাই উজ্জ্বল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করে আসছিল স্বামী। গত ৪ বছর পূর্বে উজ্জ্বল শেখ গোপনে আরেকটি বিয়ে করেন এবং এরপর নির্যাতন আরও বেড়ে  যায়।

তিনি জানান, সবশেষ গত ৫ আগস্ট সকাল সাতটা থেকেই মেয়ে মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ি গিয়ে তার মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলেও কোন উত্তর দেয়নি শ্বশুরবাড়ির লোকজন। 

এ ঘটনার পর গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জ্বল শেখ, শমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম জানান, সেপটিক ট্যাংকি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর