চাইলেই পেঁয়াজ আমদানির অনুমতি: কৃষিমন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম

রপ্তানিতে ভারত সরকার অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর বাংলাদেশের পেঁয়াজের দাম বৃদ্ধির মধ্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক নিত্যপ্রয়োজনীয় পণ্যটি আমদানি উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দাম মোকাবেলার জন্য মিশর, তুরস্ক আমদানি করতে হবে। এ নিয়ে কাজও চলছে। যারা পেঁয়াজ আমদানি করতে চায়, তাদেরই অনুমতি (আইপি) দেওয়া হবে। 

দাম যাতে না বেড়ে তাই আমদানি ও বাজার মনিটরিং অব্যাহত রাখার সব পরিকল্পনা হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। 

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আর এই খবরে সুযোগ নেয়ার চেষ্টা করছে দেশের ব্যবসায়ীরা। বাড়তি দামের পেঁয়াজ আমদানি না হলেও এরি মধ্যে পণ্যটির দাম বেড়ে গেছে।

পাশাপাশি বেশি দামের আশায় দেশের বাজারে পেঁয়াজ বিক্রি কমিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পেঁয়াজ আমদানিতে শুল্ক-কর তুলে দিতে এনবিআরকে চিঠি

সোমবার কারওয়ান বাজারের পাইকারি আড়তে একেক জায়গায় একেক দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুই দিন আগে ৭৮ থেকে ৮০ টাকার দেশী পেঁয়াজ পাইকারি বাজারে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

আর ৫০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। তবে পেঁয়াজের দাম সবচেয়ে বেশি বেড়েছে খুচরা বাজারে। পাইকারির তুলনায় ২০ থেকে ৩০ টাকা দাম বেড়ে দেশি পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

অবস্থা সামাল দিতে দেশে সামান্য কিছু গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হলে তা বাজারে আসতে নভেম্বর পর্যন্ত সময় লেগে যাবে সাংবাদিকদের জানান কৃষিমন্ত্রী।

তিনি আরো বলেন, দাম কম পাওয়ায় চাষিরা এবার উৎপাদন কম করেছে। ১৩ লাখ টন আমদানির আইপি দিলেও এসেছে মাত্র তিন লাখ টন।


একাত্তর/আরবি

দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
দেশের সবচেয়ে বড় আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জে ঢুকছে চীন ও পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ। বড় আকৃতির ওইসব পেঁয়াজ দেশি ও ভারতের পেঁয়াজ থেকে তুলনামূলক দামও কম। 
ভারত থেকে আমদানি ও কৃষকের মাঠের পেঁয়াজ বাজারে আসার ফলে হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় হুহু করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর