সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের মোহদীপুর থেকে পেঁয়াজগুলো সোনামসজিদ স্থলবন্দরে ঢুকেছে।  

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দুই ট্রাক পেঁয়াজ আমদানি করেছে মেসার্স ওয়েলকাম এন্টারপ্রাইজ ও গৌড় ইন্টারন্যাশন্যাল।

তিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) আরও পেঁয়াজের ট্রাক আসতে পারে। 

রোববার বাংলাদেশ সরকার এই বন্দর দিয়ে সীমিত পেঁয়াজ আমদানির অনুমতির পরই ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলো।

এর আগে চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে সর্বশেষ এই বন্দর দিয়ে পেঁয়াজ  আমদানি করা হয়।

একাত্তর/এসি
পৌনে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মোহদীপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সরকার চলতি মৌসুমে চীনে এক লাখ ২০ হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিচ্ছে। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর