হঠাৎ সরবরাহ বেড়ে পেঁয়াজের দাম কমছে হুহু করে 

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১১:২৯ এএম

ভারত থেকে আমদানি ও কৃষকের মাঠের পেঁয়াজ বাজারে আসার ফলে হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় হুহু করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

সপ্তাহখানেক আগেও পাইকারি বাজারে যে দামে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিলো, এখন একই দামে তা বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের ১৮০টি স্পটে বিক্রি শুরু করেছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। ৪০ টাকা কেজিতে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম। পাইকারিতে পেঁয়াজের কেজি ৩৮ টাকায় নেমে এসেছে।

পেঁয়াজে ভরপুর হয়ে উঠেছে কারওয়ান বাজার। থরে থরে সাজানো বস্তার পর বস্তা পেঁয়াজ।

অথচ বাজারে ক্রেতা একদমই কম। ফলে সারাদিন এখন ঘুমিয়ে আর আধশোয়া ভাবেই কাটছে ব্যবসায়ীদের!

রাজধানীর পেঁয়াজের অন্যতম বড় দুই আড়ত শ্যামবাজার ও কারওয়ান বাজারে পাইকারিতে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকা কেজি।

সপ্তাহ খানেক আগেও যা ছিলো ৪৫ থেকে ৫০ এর ঘরে। এখন খুচরা বাজারেই পেঁয়াজ বিক্রি হচ্ছে এই দামে।

রোববার ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে দেশে এসে পৌঁছায়।

ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকার ১০৩টি, চট্টগ্রামে ৫৫ আর গাজীপুরের ২২টি স্পটে বিক্রি করবে টিসিবি।

বাকি ৪৮ হাজার ৩ ৫০ টন পেঁয়াজ রোজার ঈদের পর ধাপে ধাপে দেশে আসবে বলে টিসিবি থেকে জানানো হয়েছে। 

আরবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর