ইতিহাস গড়ে চাঁদের মাটিতে ভারত

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম

অবশেষে ইতিহাস গড়লো ভারত। তৃতীয়বারের চেষ্টায় চাঁদের মাটি স্পর্শ করলো ভারতীয় চন্দ্রযান-৩। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম।

অভিযানের সাফল্য কামনায় ভারতজুড়ে চলছে প্রার্থনা। ইতিহাস গড়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলো দক্ষিণ এশিয়ার কোনো দেশের প্রথম মহাকাশযান। এর আগে চাঁদে গেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের চন্দ্রযান। 

এই মাহেন্দ্রক্ষণ ঘিরে দেশটির প্রস্তুতিও ছিলো চোখে পড়ার মতো। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিট থেকে চাঁদের বুকে অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় ইসরোর ওয়েবসাইট, ফেইসবুক পেজ ও ইউটিউবে।

শিক্ষার্থীরা যেনো স্কুল থেকে অনলাইনে চন্দ্রযান ৩-এর অবতরণ দেখতে পায়, সেজন্য সন্ধ্যায় খোলা রাখা হয় সব স্কুল।

এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাসের সাক্ষী থাকতে সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তিনি। 

২০০৯ সালে ইসরোর চন্দ্রযান ১-এর অনুসন্ধানে থাকা নাসার একটি যন্ত্র চাঁদের পৃষ্ঠে জলের উপস্থিতি শনাক্ত করেছিল। ইসরোর বিজ্ঞানীদের আশা, চাঁদের পিঠে যেখানে পানির চিহ্ন পাওয়া গেছে সেখানে ‘লুনার ওয়াটার আইস’ বা বরফের খোঁজও মিলতে পারে।

পানির সন্ধান মিললে তা মহাকাশ বিজ্ঞানীদের কাছে মূল্যবান সম্পদ হয়ে ধরা দেবে বলেই জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

এর আগে ২০১৯ সালে চন্দ্রযান ২ পাঠিয়েছিলো ভারত। কিন্তু সে যাত্রা সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল মহাকাশযানটি। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এ বার সাবধানই ছিলো ইসরো। সেই সাবধানতার ফল মিললো সাফল্যে।  

চন্দ্রাভিযান-৩ এর সাফল্য নিয়ে এবার বেশ আশাবাদী ছিলেন ইসরোর বিজ্ঞানী থেকে শুরু করে গোটা ভারতবাসী। অভিযানের সাফল্য কামনায় দেশজুড়ে হয়েছে প্রার্থনাও। 

গত রোববার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে লুনা-২৫।


একাত্তর/আরবি 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর