দেশের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব: ত্রাণমন্ত্রী

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

বিদেশের মুখাপেক্ষী না হয়ে দেশের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবীব দুলু।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নীলফামারীর তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এসময় পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি বিদেশের মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আমাদের জিওবি ফান্ড থেকে এটা করতে পারব। এটার মেয়াদ আছে দশ বছর। দুই স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর ২ থেকে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারব। 

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খুব কম সময়ের মধ্যে তিস্তা মেগা প্রকল্প দৃশ্যমান করতে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, তিস্তা শুধু তিস্তা পাড়ের মানুষের না, সারাদেশের মানুষের দুঃখ। পরিকল্পিত বাস্তবায়নের মধ্য দিয়ে সেই দুঃখকে আনন্দে পরিণত করা হবে।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নীলফামারী ও লালমনিরহাটের কয়েকজন সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব একেএম শাহাবুদ্দিন, নীলফামারী ও লালমনিরহাটের জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে সকালে সড়ক পথে নীলফামারী থেকে ডালিয়া যাবার পথে চাঁদের হাট, বগুলাগাড়ী ও দুন্দীবাড়িতে তিস্তা সেচ খাল এবং কচুকাটায় চারালকাঠা নদী পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

আরবিএস
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর