ডেঙ্গু রোগী ভর্তির হার কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৫৫ এএম

সারাদেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তির হার কমলেও, আগে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু আক্রান্তদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যাসহ নানা জটিলতা থাকায় বাড়ছে মৃত্যু। হাসপাতালগুলোতে শয্যা সংকট রয়েছে এখনো।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭১ জনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। 

রোগীরা বলছেন, চাপ থাকলেও চিকিৎসকরা চেষ্টা করছেন ঠিকভাবে সেবা দেয়ার।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু আক্রান্তদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যাসহ নানা জটিলতা থাকায় চট্টগ্রামে মৃত্যুর হার বেশি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবুল ফয়সাল নুরউদ্দীন চৌধুরী জানান, ডেঙ্গু ভাইরাসটি নিজের ধরনের পরিবর্তন করে শক্তিশালী হচ্ছে কিনা আমরা সে বিষয়ে নজর রাখছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে।

এদিকে বরিশালে গেল ক’দিনের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও, হাসপাতালে এখনো ভর্তি ১৩৬ জন রোগী। এইচএসসির প্রথম পরীক্ষা দেয়ার পর ডেঙ্গু ধরা পড়ায়, হাসপাতালে ভর্তি অনেকেই পরীক্ষা দিতে পারেনি।

রোগীর স্বজনরা জানান, অনেকেই পরীক্ষার সময় ডেঙ্গু আক্রান্ত হওয়ায় পরীক্ষা দিতে পারেননি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ভর্তিসহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৩ জন।

 

 

একাত্তর/আরএ
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না।
বরগুনায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন ২৫ জন।
মশার নগরীতে পরিণত হয়েছে রংপুর। ময়লা আবর্জনার ভাগাড় রংপুরের শ্যামা সুন্দরী খাল এখন মশা তৈরির প্রজনন কেন্দ্র। মশারী ও কয়েল জ্বালিয়ে মশা উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নগরবাসী। তারা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর