ইউক্রেনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে নিহত তিন

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম

ইউক্রেনের মাঝ আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন।

দেশটির বিমানবাহিনী শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন। 

এই প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক প্রচেষ্টা করতে হচ্ছে। এই প্রশিক্ষণের মাঝেই দেশটিতে এমন দুর্ঘটনা ঘটলো।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের সময় তারা যথাযথ নিয়ম অনুসরণ করেনি। শুক্রবার ইউক্রেনের জাইটোমির ওব্লাস্টে বিমান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানী কিয়েভ থেকে পশ্চিমে ১০০ কিলোমিটার দূরে এর অবস্থান।

বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনাকে বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে দেশটির বিমানবাহিনী।

 

একাত্তর/এআর
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর