ডেঙ্গুতে ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ২৩৩১ রোগী

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:২৬ পিএম

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এর মধ্যে ৬ জন ঢাকা সিটির, বাকি দুইজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। রোববার ১১ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৩১ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৩২৭।

নতুন ৮ জনসহ এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৫৫৬ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৪১০ জন।

আক্রান্তদের মধ্যে ৯১৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৪১৩ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১২ জনে। এরমধ্যে ঢাকায় তিন হাজার ৯১৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন চার হাজার ২৯৯ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৮৪২ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৮ হাজার ৭৪ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

চলতি বছরই ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানির ঘটেছে। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

একাত্তর/আরএ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। তবে এই সময়ে কারোই মৃত্যু হয়নি।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক...
চলতি বছরের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৮৭ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো পাঁচজনের।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর