বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম


এজলাসে হট্টগোল করা ও ফাইল ছুড়ে মারার ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেয়াকে কেন্দ্র করে সোমবার ওই আইনজীবীরা আদালতের এজলাস কক্ষে হট্টগোল ও ফাইল ছুড়ে মারেন।

বিশৃঙ্খলায় জড়ানো বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগে আদালত অবমাননা অভিযোগ করেছেন অভিযোগ এনেছেন আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয় হাইকোর্ট।

এ ঘটনাকে কেন্দ্র করে আদেশ দেয়া হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ের বেঞ্চ কক্ষে হট্টগোল ও ফাইল ছুড়ে মারেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোলের ওই ঘটনা প্রধান বিচারপতিকে লিখিতভাবে দুই বিচারপতি জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

যেভাবে হট্টগোল বিএনপিপন্থি আইনজীবীদের

আইনের দৃষ্টিতে পলাতক তারেকের বক্তব্য সরানোর রিটের শুনানির সময় বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা দফায় দফায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিচারপতিকে ফাইল ছুড়ে মারেন বিএনপিপন্থি আইনজীবীরা।

তারা তারেকের বক্তব্য সরানোর আবেদনটি নথিভুক্ত রাখার আহবান জানাতে থাকেন। আবেদন আবেদন মঞ্জুর করা নিয়েও নিয়েও আপত্তি জানাতে থাকেন বিএনপির সমর্থক আইনজীবীরা।

শুনানির পর আদালত তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয়ার পরই মারমুখী হয়ে ওঠেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা এজলাসের ভেতরেই বিক্ষোভ শুরু করেন। আদালতের আদেশ নিয়ে আপত্তি জানাতে থাকনে  বিএনপিপন্থি আইনজীবীরা।

আদালত তাদেরকে বার বার শান্ত হতে বললেও বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন থাকা। বিচারপতিদের উদ্দেশ করে ফাইল ছুড়ে মারেন। বিচারপতিরা এজলাস ছেড়ে যাওয়ার পরও বিচারকক্ষে অবস্থান নিয়ে থাকেন বিএনপির সমর্থক আইনজীবীরা। 

আরবি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারের বাবা শাহজাহান হাওলাদার (৮৫) আর নেই। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর