বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, চুক্তি হচ্ছে বিমান কেনার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরে ফ্রান্স থেকে বিমান কেনা এবং দেশটির সহায়তায় বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠানোর চুক্তি করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মণ্ত্রণালয়ে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ’১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন ফরাসি প্রেসিডেন্ট।’

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি ও প্রভাবশালী দেশ ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। এমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশ সফর হবে গত ৩৩ বছরের মধ্যে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।

এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ফাইল ইমেজ

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘ফ্রান্সের সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে চায় আমরা। তাদের সঙ্গে আরো দুটো (চুক্তি) করার পরিকল্পনা আছে।

‘তারা কিছু এয়ারবাস বিক্রি করতে চায়। আমরা কিনবো। এর মধ্যে দুটো কারগো বিমান। বাকিগুলো বোয়িং ও এয়ারবাস থেকে।’

ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করতে চায় বলেও জানান মোমেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

এর আগে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দ্বিপক্ষীয় ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়।
প্রধানমন্ত্রীর প্যারিস সফরে শীর্ষ নেতাদের বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে।

আরবি
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর