রূপগঞ্জে ব্যতিক্রমী পাতিল বাইচ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

'মাদককে না বলুন' এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পাতিল বাইচ। 

শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় স্থানীয় যুবকেরা এই খেলার আয়োজন করেন। পাতিল বাইচে অংশ নেন ২৪ জন খেলোয়াড়।

পাতিল বাইচ খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। খেলা দেখতে আশপাশের গ্রাম থেকে শিশুসহ কয়েক হাজার লোকের সমাগম ঘটে। 

রূপগঞ্জে ব্যতিক্রম পাতিল বাইচ

খেলার উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খান জয়। ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোখলেছ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যবসায়ী মনিরুজ্জামান ভূইয়া। 

আয়োজক ও খেলা দেখতে আসা দর্শকরা বলেন, কালের বিবর্তনে বর্তমান প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা ভুলে গেছে। বর্তমানে যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। মাদক থেকে যুব সমাজকে রক্ষা ও পুরোনো ঐতিহ্য ধরে রাখতে এ এলাকায় প্রতিবছর পাতিল বাইচসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে।

এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান দর্শকরা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

আরবিএস  
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর