দুইদিনে দেশে আসছে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৯:৫৮ এএম

আগামী দুইদিনে যুক্তরাষ্ট্র থেকে মডার্না ২৫ লাখ ডোজ ও চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামীকাল শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ ডোজ করোনার টিকা পৌঁছাবে। তা আমরা গ্রহণ করব। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পৌঁছাবে। পরের দিন অর্থাৎ জুলাইয়ের ৩ তারিখ (শনিবার) মর্ডানার আর ১৩ লাখ ডোজ টিকা এবং ওই দিন ভোর ৫টার দিকে সিনোফার্মের ৯ লাখ ডোজ টিকা পৌঁছাবে।

মন্ত্রী জানান, এই দুইদিনে বাংলাদেশ দুই ধরনের ৪৫ লাখ ডোজ টিকা পেয়ে যাবে।

মঙ্গলবার (২৯ জুন) রাতে দেশে অষ্টম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করা হয়েছে।

ট্রায়ালে মডার্নার টিকার কার্যকারিতা দেখা গেছে ৯৪ শতাংশেরও বেশি। ফাইজারের টিকার মতোই মডার্নার এই টিকা ম-আরএনএ প্রযুক্তিতে তৈরি।

মডার্নার টিকা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে, এটিকে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

দুই ডোজ মডার্নার টিকার প্রথম ডোজ নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে বলে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গ্রামীণফোনের বিরুদ্ধে বন বিভাগের মামলা

এদিকে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বিশেষ করে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে দেশে সীমিত পরিসরে লক-ডাউন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর