চীনা কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী পালন

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৬:০৯ পিএম

করোনা মহামারির মধ্যেই ধুমধামের মাধ্যমে কমিউনিস্ট পার্টির একশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো চীন। ধূসর মাও স্যুট পরে তিয়েনানমেন স্কয়ারে হাজারো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। 

চীনকে কেউ দমিয়ে রাখতে চাইলে তাদের কঠিন পরিণতি হবে বলে এসময় হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বিশ্ব শক্তিকে ইঙ্গিত করে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১ জুলাই) তিয়েনানমেন স্কয়ারে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জিনপিং এসময় আধুনিক চীন গঠনে কমিউনিস্ট পার্টির ভূমিকা বর্ণনা করেন। 

তিনি বলেন, আমরা কখনো চীনকে দমন, নির্যাতন বা পরাধীন করতে দেব না। এদিন সিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে তিয়েনানমেন স্কয়ারে জড়ো হয়েছিলেন অন্তত ৭০ হাজার মানুষ। 

অনুষ্ঠানের শুরুতে যুদ্ধবিমান উড্ডয়ন, ক্যানন স্যালুট ও দেশাত্মবোধক গান বাজানো হয়। পার্টির শতবর্ষ উপলক্ষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জমকালো আয়োজন করেছে টানা ছয় যুগ ধরে ক্ষমতাসীন দলটি। তবে, এই আয়োজনে ব্যাপক প্রোপাগান্ডা ও ইতিহাস বিকৃতি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


একাত্তর/এসজে 

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর