ট্রলারে ১০ জনের মরদেহ উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ এএম

কক্সবাজারের ট্রলারে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন। পুলিশের ভাষ্য, তিনি জলদস্যু।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকেলে তাকে কক্সবাজার আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত সুমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে গত ২৩ এপ্রিল ট্রলার ভর্তি ১০ জনের মরদেহ ভেসে আসে শহরতলীর নাজিরার টেক উপকূলে। নিহতরা কক্সবাজারের মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। 

অভিযোগ ছিল, সোনাদিয়ার জলদস্যু সুমনের প্ররোচনায় একদল যুবক ট্রলারে করে সাগরে নামে। পরে অন্য ট্রলারের মাঝিদের হামলায় ১০ জনের মৃত্যু হয় বলে ধারণা করা হয়। এ ঘটনায় জ্ঞাত চার জনসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়। 

ঘটনার চার মাস পর প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর