চুরি করা মোবাইল ফেরত দিতে বলায় খুন!

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৯:৪৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুলাল (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ মূল হত্যাকারী মজিবুল্লাহ সৈকতকে (২৪) আটক করেছে। 

পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে ঠুনঠুনিয়াপাড়া গ্রামের হযরত আলীর একটি স্মার্ট মোবাইল ফোন একই গ্রামের মজিবুল্লাহ সৈকত চুরি করে। মোবাইলটি চুরি করার সময় হযরতের চাচাত ভাই দুলাল দেখে ফেলে। 

আরও পড়ুন: আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান, ক্ষমা চাইবেন না খালেদা জিয়া: বিএনপি

বৃহস্পতিবার বিকেলে ঠুনঠুনিয়াপাড়া মসজিদের পাশে সৈকতের সাথে দেখা হলে দুলাল সৈকতকে মোবাইল চুরি করার কারণ জানতে চেয়ে হযরতের মোবাইলটি ফেরত দিতে বলে। এসময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সৈকত পকেট থেকে ধারালো অস্ত্র দিয়ে দুলালের পেটে একাধিকবার আঘাত করে। 

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সায়েম মিয়া জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারী সৈকতকে আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে 


রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর