১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ: ম্যাক্রোঁ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম

ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস থেকে বাংলাদেশ ১০টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের ম্যাক্রোঁ একথা জানিয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপীয় মহাকাশ শিল্পে আপনার (শেখ হাসিনা) আস্থার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং ১০টি এয়ারবাস এ-৩৫০ উড়োজাহাজের জন্য এই প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ।’

এয়ারবাসের তৈরি এ-৩৫০ মডেলের উড়োজাহাজ। ইমেজ: সংগৃহীত

বিমান বহরে বর্তমানে ২১টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৬টি যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের তৈরি। এরমধ্যে প্রশস্ত দৈর্ঘ্যের রয়েছে বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের ছয়টি ৭৮৭-৮০০ মডেলের উড়োজাহাজ এবং চারটি ৭৭৭-৩০০ মডেলের। বোয়িংয়ের আরও রয়েছে ৭৩৭-৮০০ মডেলের ছয়টি উড়োজাহাজ।

বিমানের বাকি পাঁচটি উড়োজাহাজ কানাডার তৈরি ড্যাশ-৮ মডেলের ছোট উড়োজাহাজ।  

২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৮ সালে বিমানের জন্য বোয়িং থেকে দশটি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। তখনকার সময়ে চুক্তি মূল্য ছিল আড়াই বিলিয়ন মার্কিন ডলার।  

মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে কেনা ৭৮৭-৮০০ ড্রিমলাইনার। ইমেজ: সংগৃহীত

ফরাসি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা লিখেছে, প্রশস্ত দৈর্ঘ্যের এ-৩৫০ মডেলের উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।  

আর এ মধ্য দিয়ে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রথমবারের মতো বাংলাদেশ সরে যাচ্ছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, প্রাথমিকভাবে দুটো উড়োজাহাজ কেনার আদেশ দেয়া হবে।

তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে ১০টি উড়োজাহাজ চেয়েছি। কারিগরি কমিটি এখন মূল্যায়ন করছে। নতুন ও পুরোনো রুটে এসব বিমান ব্যবহার করা হবে।

মাহবুব আলী আরও বলেন, প্রতিটি দেশের বহরেই রয়েছে এয়ারবাস ও বোয়িং। কিন্তু আমাদের কাছে শুধু বোয়িং আছে, একটিও এয়ারবাস নেই। 

আরবি
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর