‘আলুর কেজি কোন ভাবেই ৩৫ টাকার বেশি হওয়া উচিত না’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

বাজারে আলু দাম বৃদ্ধিকে অযৌক্তিব বলে মন্তব্য করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তাদের মতে, গেলো অর্থ বছরে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে ও মজুদ রয়েছে সেই হিসেবে এখন আলুর দাম কেজি প্রতি ৩৫ টাকার বেশি হওয়া উচিত নয়। 

আর কোল্ড স্টোরেজের মালিকদের দাবি, আলুর উৎপাদন ও মজুদের তথ্যে গরিমল রয়েছে। সেই সুযোগ নিচ্ছে বড় মজুদদারা। তবে দাম নিয়ন্ত্রণে বুধবার থেকে অভিযান চালানো কথা জানিয়েছে ভোক্তা অধিকার। 

সরকারি তথ্য মতে, এ বছর এক কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১০ টাকা। যা তারা বিক্রি করেছে সর্বোচ্চ ১৮ টাকায়। এই ১৮ টাকায় আলু কিনে যারা কোল্ড স্টোরেজে রেখেছেন প্রতি কেজিতে তাদের খরচ হয়েছে পাঁচ টাকা। এতে প্রতি কেজি আলুর দাম পড়েছে ২৩ টাকা। কিন্তু সেই আলু এখন খুচরায় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, উৎপাদন খরচ, কোল্ড স্টোরেজ ভাড়া, পরিবহন ব্যয় সবকিছু মিলিয়ে আলুর কেজি কোনোভাবেই ৩৫ টাকার বেশি হওয়া উচিত নয়। 

আর কোল্ড স্টোরেজের মালিকরা বলছেন, এই দাম যৌক্তিক। তবে তাদের দাবি, আলুর উৎপাদন নিয়ে সরকারি সংস্থার তথ্যেই গলদ আছে। যে সুযোগটাই নিচ্ছেন বড় মজুদদাররা। 

মঙ্গলবার আলুর মূল্য স্বাভাবিক রাখতে নিজ দপ্তরে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার। কর্মকর্তারা বলেন, ২২ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ফলে পাইকারিতেই এখন আলু বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি।

সংবাদ সম্মেলনে কৃষি বিপণন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গেলো ২০২২-২৩ অর্থ-বছরে চার লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে এক কোটি চার লাখ ৩১ হাজার ৭০০ টন। কোল্ট স্টোরেজে এখনও আলুর মজুদ আছে ২৪ লাখ ৯২ হাজার টন। 

তাদের মতে, আলুর দাম বাড়ার কোনো কারণ নেই। এ নিয়ে তাদের সঙ্গে একমত হয়েছেন ট্যারিফ কমিশনও। 

বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, আলুর উৎপাদন নিয়ে সরকারের নানা দপ্তরের দেয়া তথ্য সঠিক নয়। তাদের দাবি, গেলো অর্থ বছরে ৮৫ লাখ টনের বেশি আলুর উৎপাদন হয়নি। 

ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, আলুর মতো পণ্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটায় তাদের চাওয়া। একই সঙ্গে কারসাজি করে যারাই আলুর দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ক্যাব। 

শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, আলুর দামের কারসাজিতে জড়িতদের চিহ্নিত করতে বুধবার থেকেই ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা  মাঠে নামবে। 

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর