কোটিপতিদের হাত ধরে হাফ সেঞ্চুরি হাঁকালো আলু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

এবার দামে হাফ সেঞ্চুরি করলো আলু। কেজিতে পাঁচ টাকা বেড়ে আলু পৌঁছালো ৫০ এর ঘরে। ব্যবসায়ীরা বলছেন, কৃষক নয়, আলুর মজুদ এখন কোটিপতিদের হাতে। সুতরাং আলুর দাম বাড়ছে তাদের ইশারাতেই। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্য বলছে, গেলো ২০২২-২৩ অর্থ-বছরে দেশে আলুর উৎপাদন হয়েছে এক কোটি চার লাখ টন। যা বার্ষিক চাহিদার থেকেও অনেক বেশি। 

অধিদপ্তরের মতে, নিত্যখাদ্য পণ্যের তালিকায় ভাতের পরেই আলুর অবস্থান। গেলো চার যুগে আলুর উৎপাদন বেড়েছে ২৭ গুণ। একই সময়ে দেশের মানুষের আলু খাওয়ার পরিমাণও বেড়েছে ১০ গুণ।

খুচরা বাজারে আলুর দাম এখন ৫০ টাকা। ইমেজ: একাত্তর

তাদের মতে, বাংলাদেশের মানুষ বছরে গড়ে ২৩ কেজি আলু খান। সে হিসেবে, আলুর বার্ষিক চাহিদার পরিমাণ দাঁড়ায় ৩৯ লাখ পাঁচ হাজার ৪০০ টন। কিছু আলু ব্যবহার হয় পটেটো চিপসের মতো পণ্য উৎপাদনে। সামান্য কিছু আলু এখন রপ্তানিও হয় বিদেশে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গেলো ২০২২-২৩ অর্থ-বছরে চার লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে এক কোটি চার লাখ ৩১ হাজার ৭০০ টন। ফলে আলু উৎপাদনে বিশ্বে সপ্তম থেকে ষষ্ঠতে উঠে এসেছে বাংলাদেশ।

তবে, দেশে আলুর উদ্বৃত্ত উৎপাদন ও সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও হটাৎ করে বাজারে বাড়তে শুরু করেছে দাম। গেলো দুই দিনে পাইকারিতে আলুর দাম বেড়েছে কেজিতে দুই টাকা। খুচরায় দামটা পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গেলো এক বছরের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৬১ দশমিক ১১ শতাংশ। 

একাত্তর/এসি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর