বাড়তি উৎপাদন সত্ত্বেও আলুর বাজারে অস্থিরতা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

জমি থেকে ফলন তোলার পর ১০ থেকে ১৫ টাকা কেজি দরে আলু বিক্রি করেছিলেন বগুড়ার কৃষকরা। সেই আলু হিমাগারে রাখার খরচের পরও আড়তদারদের দাম দাঁড়ায় ২২ টাকা, অথচ খুচরা বাজারে ৪০ টাকার কমে কোনো আলুই কিনতে পারেন না ভোক্তারা। মাঠ পর্যায়ের খুচরা বাজারে আলুর দামের এই পার্থক্যের কারণ জানে না কৃষি বিভাগ। 

গত মওসুমে বগুড়ার ১২ উপজেলায় ৫৩ হাজার দুইশ' ১৫ হেক্টর জমিতে আলু উৎপাদন হয় ১২ লাখ ২৪ হাজার মেট্রিক টন।

সে সময় জমি থেকে ফলন তুলে মহাজন ও আড়তদারদের কাছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে আলু বিক্রি করেছিলেন চাষিরা। 

কৃষকের কাছ থেকে স্বল্প দামে কেনা আলু হিমাগারে সংরক্ষণের পর এখন বাজারে এর খুচরা দাম ৪০ থেকে ৪৫ টাকা। 

পাইকারি ব্যবসায়ীদের দাবি, এ বছর বিদ্যুৎসহ অন্যান্য খরচ বেড়েছে। এরপরও হিমাগারে রাখার খরচসহ আলুর দাম পড়ে ২২ টাকা। তাই সরকার নির্ধারিত ২৭ টাকায় আলু বিক্রি করলে আড়তদারদের লোকসান হবে না, বলছেন ব্যবসায়ী নেতারা।

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাহফুজুল ইসলাম রাজ বলেন, স্বার্থান্বেষী ও মুনাফালোভী কিছু ব্যবসায়ী আলুর বাজার অস্থিতিশীল করার জন্য এবং শেষ সময়ে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কিছু মানুষ সম্পৃক্ত থাকতে পারে।   

এদিকে মাঠ পর্যায় থেকে খুচরা বাজারে আলুর দামের তারতম্য নিয়ে কথা বলতে রাজি নন জেলার কৃষি কর্মকর্তা।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুহাম্মদ মশিদুল হক বলেন, যেসব বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা আগে চাষিদের সাথে চুক্তি করবে, সেক্ষেত্রে চাষিরা ভালো দাম পাবে। বাজারে আলুর দাম বাড়ছে এটা কমানো সম্ভব হবে বলে মনে করি।   

কৃষি বিভাগের হিসাবে, দেশে বছরে ৯০ লাখ মেট্রিক টন আলুর চাহিদা বিপরীতে গেলো মওসুমে উৎপাদন হয়েছে প্রায় এক কোটি ১১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। বাড়তি উৎপাদনের পরও আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির হিসাব মেলাতে পারছে না কেউ।

একাত্তর/আরবিএস  

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর