গলাচিপায় গলাকেটে যুবকের আত্মহত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় গলায় বটি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম আবু বকর মুন্সি (৪৫)। তিনি বোয়ালিয়া গ্রামের  আব্দুল রব মুন্সির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের তরমুজ চাষী আবু বকর মুন্সি পরপর কয়েক বছর তরমুজ চাষে লোকসান দিয়ে দেনাগ্রস্ত হয়ে পরেন। এ নিয়ে স্ত্রী মমতাজ বেগমের সাথে তার প্রায়ই ঝগড়া হতো। গত ৪/৫ মাস যাবৎ আবু বকর অসংলগ্ন কথা বার্তা বলতেন। মঙ্গলবার রাতে বোয়ালিয়া নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করে।

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার শ্বশুরবাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী সিকদার বাড়ি নেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যার ঘরের বটি নিজ গলায় আঘাত করলে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গাইন বলেন, পরিবারের লোকজন জানিয়েছে তিনি মানসিক রোগী। এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/পিএজে/কেএসএইচ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর