চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পিএম

চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুর রহমান সুজন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশিক জানান, নিহত সুজন রাত আটটার দিকে খুলশী সেগুনবাগান এলাকার ক্যান্টিন গেইটের সামনে দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন যুবকের সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা এলোপাথারি ছুরি চালিয়ে সুজনকে আহত করেন।

তিনি আরও জানান, এরপর সুজনের এক বন্ধু আহত অবস্থায় তাকে হাসপাতালে আনেন। হাসপাতালে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানায়, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তারা প্রকৃত ঘটনার বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

 

 

একাত্তর/পিএজে
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর