পাঁচ তুর্কি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

তুরস্কের পাঁচ প্রতিষ্ঠান ও এক তুর্কি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে সহায়তা করা ও মস্কোকে সমর্থনের জন্য স্থানীয় সময় গত বৃহস্পতিবার তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

রয়টার্স জানায়, নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো জাহাজ নির্মাণ ও বাণিজ্য-সংশ্লিষ্ট, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ সংস্কারে সহায়তার অভিযোগ রয়েছে।

এ পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক কতটা প্রভাবিত হবে, তা অনুমান করা যাচ্ছে না। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক অনেকদিন থেকেই খুব একটা ভালো চলছে না। এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক রয়েছে বলেও জানা যায়। 

তবে ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্কের সাম্প্রতিক নির্বাচনে এরদোয়ান জয়ী হওয়ার পর বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন, যেগুলো ছিল সরাসরি রাশিয়াবিরোধী। এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, সুইডেনকে ন্যাটো জোটে সমর্থন।

নির্বাচনের পর তুরস্ক সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরকালে তার ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহকেও জোরালো সমর্থন করেছেন এরদোয়ান।

 

একাত্তর/জো
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর