রাশিয়া সফর শেষে দেশে ফিরছেন কিম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ এএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়া সফর শেষে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন। 

রোববার কিম তার ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক শহর ত্যাগ করেন। 

রাশিয়া সফরের শেষ দিনে উপহার হিসেবে কিমকে পাঁচটি বিধ্বংসী ড্রোন, একটি পর্যবেক্ষক ড্রোন এবং একটি বুলেটপ্রুফ পোশাক উপহার দিয়েছে রাশিয়া। 

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে সাক্ষাৎ করেন কিম। এসময় তিনি হাইপারসনিক মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক অস্ত্র পরিদর্শন করেন। 

এদিকে ক্রেমনিল জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের বৈঠকে 'সন্তোষজনক' এক চুক্তিতে পৌঁছেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কানাঘুষা চলছে তা সঠিক নয়। 

ক্রেমলিনের দাবি, চলতি সপ্তাহের শুরুতে কিমের রাশিয়া সফরের সময় রাশিয়া এবং উত্তর কোরিয়া সামরিক বিষয়ে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো চুক্তিতে সই করেনি।

ভ্লাদিভোস্টক শহরে কিম জং উন।  ইমেজ- সিবিএস

তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলছে, কিমের রাশিয়া সফরের মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে পুতিন প্রশাসন। পাশাপাশি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে পারে পিয়ংইয়ং।

 

আরবিএস  
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর