ডিম আমদানির দেরির কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ পিএম

বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির উদ্যোগ নিলেও কেন দেরি হলো সে কারণ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার তিনি বলেছেন, ডিম আমদানির সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার পেছনের কারণ হলো, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত দিতে দেরি হয়েছে।

দেশে ডিমের বাজার অস্থির হয়ে ওঠার মধ্যে গত ১৩ আগস্ট বাণিজ্য মন্ত্রী বলেন, বাজারে দাম নিয়ন্ত্রণে না আসলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ডিম আমদানির অনুমতি দেয়া।

ওইদিনই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাজার বিন্যাস করতে পারলে আমদানির দরকার হবে না।

এরপর খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়ার পরও বাজার নিয়ন্ত্রণ করা যায়নি। বেঁধে দেওয়া দামে ডিম কিনতে পারেননি ক্রেতারা।

এরপর ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়। দেশে এটাই প্রথমবারের মতো আমদানি।  

এদিন বাণিজ্যমন্ত্রী ডিম, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দেয়ার পরও বাজারে তা কার্যকর না হওয়ার কথা স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করা হচ্ছে।

এদিকে ডলারের নির্ধারিত দাম কার্যকরে অর্থ মন্ত্রাণলয়কে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন টিপু মুনশি।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ও মনে করে বাড়তি দামে যেসব ব্যাংক ডলার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

আরবি
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
আগামী ২০২৬-২৭ অর্থবছরে সার্বিক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। নতুন এই লক্ষ্যমাত্রায় পণ্য খাত থেকে ৫৫ দশমিক দুই বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক দুই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর