দেশ চলছে হিরক রাজার মন্ত্রিসভায়: ফখরুল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের মতামত উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। ক্ষমতাসীনরা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। বর্তমানে দেশ চলছে হিরক রাজার মন্ত্রিসভায়। 

শুক্রবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর বিএনপি উত্তর শাখা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, বিএনপি এবং বিরোধীদলের নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে বিচার বিভাগকে দিয়ে সাজা দিয়ে কারাগারে আটকে রাখার চক্রান্ত করা হচ্ছে। কিন্তু মামলা মোকদ্দমা দিয়ে দেশের মানুষকে দমিয়ে রাখতে পারেনি, আর এবারও পারবে না।

তার দাবি, সরকার নিজেদের কাটাছেঁড়া সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে একতরফা নির্বাচন করার চক্রান্ত করছে। কিন্তু বিএনপি আর বোকা সেজে সেই নির্বাচনে অংশ নেবে না, নির্বাচন হতেও দেবে না ‌।

বিএনপি মহাসচিব বলেন, ইইউ প্রতিনিধি দল এদেশ সফর করে সব পর্যায়ের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে জানিয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। 

ইইউ’র প্রতিনিধি দল না পাঠানোর বিষয়ে তিনি বলেন, বাজেট ঘাটতির জন্য নয়, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলেই তারা পর্যবেক্ষক দল পাঠাবে না।

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) গুরুতর অসুস্থ। আজ আবার তাকে সিসিইউতে নেয়া হয়েছে। সরকার শর্ত দিয়েছে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না।

বারবার বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মানবিক কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হোক। প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেয়ার অতীতে অনেক নজির আছে। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়া বাইরে বের হলে তার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হবে, সরকার এই ভয়ে রয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে যেকোনো দুর্ঘটনার জন্য সরকার দায়ি থাকবে।

ফখরুল বলেন, সারাদেশে আজ তরুণরা ঐক্যবদ্ধ। তারা জানিয়ে দিয়েছে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। ‌সবাইকে বেরিয়ে এসে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। চলমান আন্দোলন আরও তীব্র হবে, ফয়সালা হবে রাজপথে। 

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।

এদিকে একই দাবিতে বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ শাখার আয়োজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ পোড়ামাটি নীতি অবলম্বন করছে। বিএনপি এমন আন্দোলন করবে যার তোড়ে সরকার ভেসে যাবে। কাটাছেঁড়ার সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না

তিনি বলেন, গত ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। শুধু মানুষের জীবনের দাম কমে গেছে। আওয়ামীকে ক্ষমতা থেকে সরাতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। 

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর