রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার দিকে মহাখালীর উড়াল সেতুর নিচে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুনীল চন্দ্র সূত্রধর জানান, সকালে মহাখালী উড়াল সেতুর নিচে ২৭০ নম্বর পিলারের সামনে রেললাইন দিয়ে ওই শিশুরা হেঁটে যাচ্ছিলো। এসময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তারা মারা যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তারা পথ শিশু। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রাজধানীর মহাখালীতে ৬৫ বছরের পুরনো ফুয়েল ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীসহ সাত জন। স্টেশন ম্যানেজারের দাবি, সব দোষ ঠিকাদার প্রতিষ্ঠানের।
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর