মেসিতে ‘ভর করে’ সেমিফাইনালে আর্জেন্টিনা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১০:৫০ এএম

মেসিই যেন শেষ সম্বল! আবারো তাই প্রমাণ হলো ইকুয়েডর বিপক্ষে আর্জেন্টিনার শেষ চারের লড়াইয়ে। তিন গোলে জয় পাওয়া নীল-সাদা জার্সিধারীদের তিনটি গোলের মধ্যে দু’টি গোলই এসেছে মেসির পাস থেকে।

গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে কোয়ার্টার-ফাইনালে ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধের শেষ দিকে রদ্রিগো দে পল দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান মেসি ও লাউতারো মার্তিনেস।

এই জয়ে টানা চতুর্থবারের মতো শেষ চারে গেল আর্জেন্টিনা। এক আসর পর ফাইনালে যেতে এদিনই আরেক কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারানো কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা।

খেলার ৪০তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে এসে নিকোলাস গনসালেসকে বাধা দেয়ার চেষ্টা করেন একুয়েডর গোলরক্ষক। আলগা বল ধরে মেসি খুঁজে নেন অরক্ষিত দে পলকে। দেখে শুনে বুলেট গতির শটে বাকিটা সারেন এই মিডফিল্ডার। দেশের হয়ে এটাই তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে একুয়েডর। ৫৭তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন ভালেন্সিয়া। খুব কাছ থেকে তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

image


৬৪তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড গনসালেসের ফ্লিক একটুর জন্য নিজেদের জালে যায়নি। ৭০তম মিনিটে কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত ভালেন্সিয়া। ৭৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মেসির শট বার ঘেঁষে বাইরে চলে যায়।    

আরও পড়ুন: সেমিতে দুই পুরনো শত্রু, অনেক হিসাব বুঝে নেয়ার পালা!

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ৮৪তম একুয়েডর ডিফেন্ডারের মারাত্মক ভুলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া পিয়েরো হিনকাপেই নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বলে মেসির চমৎকার পাসে জাল খুঁজে নেন মার্তিনেস।

যোগ করা সময়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে বল জালে পাঠান মেসি। কিছুই করার ছিল না গোলরক্ষকের। চলতি আসরে আর্জেন্টিনা অধিনায়কের একটি চতুর্থ গোল, ফ্রি কিক থেকে দ্বিতীয়।

কোপার অপর কোয়ার্টার ফাইনালে রীতিমতো অঘটন ঘটিয়েছে কলম্বিয়া। সুয়ারেজের উরুগুয়েকে ট্রাইবেকারে হারিয়ে দেয় তারা। ফলে সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হতে চলেছেন মেসিরা। আর কোনও অঘটন না ঘটলে ফাইনালে দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনাকে। আপাতত সেই দিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।



একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়,...
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর