বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম ওবায়দুল কাদেরের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

বিএনপিকে সন্ত্রাস ও নাশকতা ছাড়ার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

ওবায়দুল কাদের বলেন, ৩৬ দিনের মধ্যে বিএনপিকে অপরাজনীতি, আগুন সন্ত্রাস, নাশকতার রাজনীতি ছাড়তে হবে, গনতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র না ছাড়লে জনগণকে সাথে নিয়ে বিএনপি কালো হাত গুড়িয়ে দেওয়া হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অস্ত্র নিয়ে আসলে হাত ভেঙে দিতে হবে, আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দিতে হবে।’

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে রোববার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি। দলটি সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে বলেছে, তাদের দাবি না মানলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।

সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তাদের দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা চলে গেছে। বাকি ৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তার ‘আওয়ামী লীগের কারও অস্তিত্ব’ রাখবে না তার দল।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার জন্য ৩৬ মিনিটও আন্দোলন করতে পারে না বিএনপি। বিএনপির কোমর ভেঙে গেছে। এখন ভিসানীতির ওপর ভর করেছে।’

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না। দেশ স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞা মানার জন্য না। বাংলাদেশের নির্বাচন এদেশের মানুষ করবে, সাত সমুদ্রে ওপার থেকে ভিসানীতি দেয়ার তুমি কে?’

মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ত্রুটিমুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ পরোয়া শুধু জনগণকে পরোয়া করেভ। কোনো ভিসানীতি আমরা মানি না। কারও নিষেধাজ্ঞায় খবরদারিততে বাংলাদেশের নির্বাচন চলবে না।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দেশের জন্য শেখ হাসিনাই একমাত্র বিশ্বস্ত নেতা। অন্য কাউকে দেশের মানুষ গ্রহণ করে না। অন্যরা ক্ষমতায় এসে কিছু করতে পারে না।’

নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘হতাশ হবেন না, হতাশ হওয়ার কারণ নেই। সাময়িক কষ্ট, দুঃসময় কেটে যাবে।’

কেএসএইচ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর